বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, গত তিন দিন ধরে তাঁর শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং তিনি একই পর্যায়ে (stable) আছেন। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে ডা. জাহিদ একথা জানান।
ডা. জাহিদ বলেন, "গত ২৭, ২৮ ও আজকে ২৯ তারিখ আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি ‘শি ইজ ম্যানটেইনিং দি ট্রিটমেন্ট’ অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন।"
তিনি নিশ্চিত করেন, ম্যাডামের চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চিকিৎসকদের সাথে সমন্বয় করে চিকিৎসা যাতে কোনো অবস্থাতেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।
ডা. জাহিদ জানান, ম্যাডামের চিকিৎসা কার্যক্রম ইউকে, কিংডম অফ সৌদি অ্যারাবিয়া, সিঙ্গাপুর, চীন এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে অব্যাহত আছে।
বিদেশে নেওয়ার বিষয়ে ডা. জাহিদ বলেন, "বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে উনার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, ম্যাডামের অসুস্থতা নিয়ে দেশের বাইরে অনেক রাষ্ট্র ও সরকার প্রধান আগ্রহ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, ২৩ নভেম্বর রাতে বেগম খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। গত বৃহস্পতিবার থেকে তাঁকে 'ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)' রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন