ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন
ছবি : সংগৃহীত

 চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করতে কাজ করছে। নতুন কারিকুলামে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধান এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২০ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন শিক্ষাক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ বাড়বে এবং পরীক্ষাকেন্দ্রিক চাপও কমবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

 চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব করতে কাজ করছে। নতুন কারিকুলামে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধান এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২০ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন শিক্ষাক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ বাড়বে এবং পরীক্ষাকেন্দ্রিক চাপও কমবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ