ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইল লোহাগড়া মর্মান্তিক সড়ক দূর্ঘটনা, আহত ১

ছবি : প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সোমবার (১৫ জুন) গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস আলহাজ জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “মিলু ভাই দ্রুত সুস্থ হয়ে আবার রাজনৈতিক অঙ্গনে আমাদের মাঝে ফিরে আসুন, এটাই আমাদের প্রত্যাশা।”

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইল লোহাগড়া মর্মান্তিক সড়ক দূর্ঘটনা, আহত ১

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সোমবার (১৫ জুন) গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস আলহাজ জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “মিলু ভাই দ্রুত সুস্থ হয়ে আবার রাজনৈতিক অঙ্গনে আমাদের মাঝে ফিরে আসুন, এটাই আমাদের প্রত্যাশা।”

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ