ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আলোচিত ওয়াসিম হত্যা মামলা: সাইফুল ইসলামের তদন্ত রিপোর্ট ১৬ আগস্টে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬

আলোচিত ওয়াসিম হত্যা মামলা: সাইফুল ইসলামের তদন্ত রিপোর্ট ১৬ আগস্টে
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম-এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার সংশ্লিষ্ট মামলার তদন্ত সংস্থা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ওয়াসিমসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।

তদন্ত সংস্থা ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত, সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম ও অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আলোচিত ওয়াসিম হত্যা মামলা: সাইফুল ইসলামের তদন্ত রিপোর্ট ১৬ আগস্টে

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম-এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার সংশ্লিষ্ট মামলার তদন্ত সংস্থা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ওয়াসিমসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।

তদন্ত সংস্থা ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত, সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম ও অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ