ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লাইসেন্স হারাল আদ্-দ্বীন, অন্য হাসপাতালে চলবে মেডিকেল শিক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬

লাইসেন্স হারাল আদ্-দ্বীন, অন্য হাসপাতালে চলবে মেডিকেল শিক্ষা
ছবি : সংগৃহীত

 আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম অন্য হাসপাতালে পরিচালনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

রোববার জারি করা এক নির্দেশনায় অধিদপ্তর জানায়, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম এবং ইন্টার্নদের প্রশিক্ষণ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য দ্রুত বিকল্প স্বীকৃত হাসপাতালের সঙ্গে সংযুক্তির ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল শিক্ষার্থীদের পাঠদান, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। তাই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং চিকিৎসা শিক্ষার মান বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আরও জানিয়েছে, বিকল্প হাসপাতালে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও একাডেমিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লাইসেন্স হারাল আদ্-দ্বীন, অন্য হাসপাতালে চলবে মেডিকেল শিক্ষা

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

 আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম অন্য হাসপাতালে পরিচালনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

রোববার জারি করা এক নির্দেশনায় অধিদপ্তর জানায়, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম এবং ইন্টার্নদের প্রশিক্ষণ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য দ্রুত বিকল্প স্বীকৃত হাসপাতালের সঙ্গে সংযুক্তির ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল শিক্ষার্থীদের পাঠদান, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। তাই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং চিকিৎসা শিক্ষার মান বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আরও জানিয়েছে, বিকল্প হাসপাতালে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও একাডেমিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ