ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সন্ধ্যার আগে আবহাওয়ার রূপ বদলাবে, ঝড়-বৃষ্টির কবলে ১৪ অঞ্চল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬

সন্ধ্যার আগে আবহাওয়ার রূপ বদলাবে, ঝড়-বৃষ্টির কবলে ১৪ অঞ্চল
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, বগুড়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি খোলা স্থানে অবস্থানকারী মানুষ, জেলে ও নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া, খোলা মাঠ ও জলাশয় থেকে দূরে থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই নিরাপদ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সন্ধ্যার আগে আবহাওয়ার রূপ বদলাবে, ঝড়-বৃষ্টির কবলে ১৪ অঞ্চল

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, বগুড়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি খোলা স্থানে অবস্থানকারী মানুষ, জেলে ও নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া, খোলা মাঠ ও জলাশয় থেকে দূরে থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই নিরাপদ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ