ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃ/ত্যু

নড়াইলে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃ/ত্যু
ছবি: প্রতিনিধি

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

এরা হলো-ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের দুই বছরের শিশুপুত্র ওমর ফারুক এবং তার বড় ভাই পাঁচ বছরের শিশুপুত্র আবু বক্কার। খেলার ছলে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় তারা। 

এ সময় তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি ঘুম থেকে উঠে ঘরে সন্তানদের না দেখে বাড়ির পাশে খোঁজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পাশের পুকুরে খোঁজার এক পর্যায়ে তাদের সন্ধান পান। 

এদিকে, নড়াইল সদরের শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছরের শিশুপুত্র আব্দুর রহমান খেলার ছলে বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। 

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, পানিতে ডুবে যাওয়া তিনটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এখানে আনার আগেই শিশু তিনটির মৃত্যু হয়েছে। 

শিশুদের মৃত্যুতে দু’টি পরিবার, আত্মীয়-স্বজনসহ প্রতিবেশিদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

এরা হলো-ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের দুই বছরের শিশুপুত্র ওমর ফারুক এবং তার বড় ভাই পাঁচ বছরের শিশুপুত্র আবু বক্কার। খেলার ছলে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় তারা। 

এ সময় তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি ঘুম থেকে উঠে ঘরে সন্তানদের না দেখে বাড়ির পাশে খোঁজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পাশের পুকুরে খোঁজার এক পর্যায়ে তাদের সন্ধান পান। 

এদিকে, নড়াইল সদরের শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছরের শিশুপুত্র আব্দুর রহমান খেলার ছলে বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। 

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, পানিতে ডুবে যাওয়া তিনটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এখানে আনার আগেই শিশু তিনটির মৃত্যু হয়েছে। 

শিশুদের মৃত্যুতে দু’টি পরিবার, আত্মীয়-স্বজনসহ প্রতিবেশিদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ