নড়াইলের কালিয়া উপজেলা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গুদাম পরিদর্শন করেছেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বুধবার (১০ জুন) দুপুরে তিনি গুদাম পরিদর্শনে গিয়ে চলমান ধান-চাল সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা এবং গুদামের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি গুদামে খাদ্যশস্যের বর্তমান মজুদ পরিস্থিতি ও সংরক্ষণের মান সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবে খাদ্যশস্য সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সরকারি সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শনের সময় খাদ্য পরিদর্শক ও এলএসডি কর্মকর্তা মোহাম্মাদ বায়জীদ হোসাইন গুদামের বর্তমান কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাফিজুর রহমান, কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংসদ সদস্য খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন