ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আইটিইই পরীক্ষায় যৌথভাবে প্রথম খুবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ জুন ২০২৬

আইটিইই পরীক্ষায় যৌথভাবে প্রথম খুবি শিক্ষার্থী

জাপানের আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)-এ যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল।

বুধবার বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এর আগে গত ২৫ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত এ পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে মুকেশ কুমার মণ্ডল যৌথভাবে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুকেশ বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন পরিশ্রম, অনুশীলন, ধৈর্য ও অধ্যবসায়ের ফলস্বরূপ এ সাফল্য এসেছে। পথ সহজ না হলেও প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দৃঢ় করেছে। এ অর্জন তার কাছে প্রমাণ করেছে যে আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন একসময় পাওয়া যায়।

তিনি বলেন, এই সাফল্য তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আইটিইই জাপানের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) পরীক্ষাটির আয়োজন করে থাকে।

বিষয় : জাপান আইটিইই

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আইটিইই পরীক্ষায় যৌথভাবে প্রথম খুবি শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

জাপানের আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)-এ যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল।

বুধবার বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এর আগে গত ২৫ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত এ পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে মুকেশ কুমার মণ্ডল যৌথভাবে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুকেশ বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন পরিশ্রম, অনুশীলন, ধৈর্য ও অধ্যবসায়ের ফলস্বরূপ এ সাফল্য এসেছে। পথ সহজ না হলেও প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দৃঢ় করেছে। এ অর্জন তার কাছে প্রমাণ করেছে যে আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন একসময় পাওয়া যায়।

তিনি বলেন, এই সাফল্য তথ্যপ্রযুক্তি খাতে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আইটিইই জাপানের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যপ্রযুক্তি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) পরীক্ষাটির আয়োজন করে থাকে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ