ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাপে ফোন দেয়’ মন্তব্যের পরই শুরু হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬

বাপে ফোন দেয়’ মন্তব্যের পরই শুরু হামলা ও ভাঙচুর
ছবি : সংগৃহীত

ফোনকল রিসিভ না করাকে কেন্দ্র করে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, মুখোশধারী কয়েকজন ব্যক্তি অফিসে প্রবেশ করে কর্মীদের উদ্দেশে ‘বাপে ফোন দেয়, ধরস না কেন’ বলে হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা অফিসে ভাঙচুর চালায় এবং কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন মাস্কধারী ব্যক্তি অফিসে ঢুকে উত্তেজিত আচরণ শুরু করে। তারা ফোন না ধরার কারণ জানতে চেয়ে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে অফিসের বিভিন্ন আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।

হামলার ঘটনায় অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাপে ফোন দেয়’ মন্তব্যের পরই শুরু হামলা ও ভাঙচুর

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

ফোনকল রিসিভ না করাকে কেন্দ্র করে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, মুখোশধারী কয়েকজন ব্যক্তি অফিসে প্রবেশ করে কর্মীদের উদ্দেশে ‘বাপে ফোন দেয়, ধরস না কেন’ বলে হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা অফিসে ভাঙচুর চালায় এবং কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন মাস্কধারী ব্যক্তি অফিসে ঢুকে উত্তেজিত আচরণ শুরু করে। তারা ফোন না ধরার কারণ জানতে চেয়ে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে অফিসের বিভিন্ন আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।

হামলার ঘটনায় অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ