ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবাবগঞ্জে পার্টনার কংগ্রেস: আধুনিক ও টেকসই কৃষির বার্তা

অলিউর রহমান মিরাজ
অলিউর রহমান মিরাজ
প্রকাশ : ০৯ জুন ২০২৬

নবাবগঞ্জে পার্টনার কংগ্রেস: আধুনিক ও টেকসই কৃষির বার্তা
ছবি : প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষির আধুনিকায়ন, পুষ্টিমান উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদে কৃষকদের সম্পৃক্ত করতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো. আফজাল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহেদুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা কৃষকদলের সভাপতি কবিরুল ইসলাম বকুল, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল এবং পার্টনার প্রকল্পের প্রতিনিধি মোখলেছুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির বাণিজ্যিকীকরণ, পুষ্টিমানসম্পন্ন ফসল উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি চর্চায় কৃষকদের দক্ষ করে তোলা। প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যা টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কেরামত আলী। এতে পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা অংশগ্রহণ করেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবাবগঞ্জে পার্টনার কংগ্রেস: আধুনিক ও টেকসই কৃষির বার্তা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ