নাটোরের লালপুর উপজেলায় কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এর ধারাবাহিকতায় আজ সকালে মঞ্জিল পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে বালু বহনকারী দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে মঞ্জিল পুকুর এলাকায় বালুবাহী দুটি ট্রাক্টর আটকে দেন এলাকাবাসী। পরে বিষয়টি লালপুর থানা পুলিশকে জানানো হলে দ্রুত একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে কোনো আসামি না পাওয়ায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী নিয়মিত মামলা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। জব্দকৃত ট্রাক্টর দুটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন