ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অ-পরাধ দমনে ডিএমপির সাঁড়াশি অভিযান, দুই থানায় আটক ২১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬

অ-পরাধ দমনে ডিএমপির সাঁড়াশি অভিযান, দুই থানায় আটক ২১
ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির কর্মকর্তারা বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ছিনতাই, মাদক কারবার ও কিশোর গ্যাং সংশ্লিষ্ট অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে ডিএমপির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অ-পরাধ দমনে ডিএমপির সাঁড়াশি অভিযান, দুই থানায় আটক ২১

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির কর্মকর্তারা বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ছিনতাই, মাদক কারবার ও কিশোর গ্যাং সংশ্লিষ্ট অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে ডিএমপির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ