বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব-এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যাত্রাবাড়ী থানা (ঢাকা মহানগর দক্ষিণ)-এর উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ নির্বাচনী আসনের প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি।
যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সভাপতি হাজী মুহাম্মদ ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া (সওদাগর)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
জামশেদুল আলম শ্যামল, আহ্বায়ক, যাত্রাবাড়ী থানা বিএনপি
মোঃ সোহেল খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যাত্রাবাড়ী থানা বিএনপি
এস এম হানিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক, যাত্রাবাড়ী থানা বিএনপি
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সভাপতি হাজী মুহাম্মদ ইব্রাহিম খলিল প্রয়াত নেতার স্মৃতি ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর রুহের মাগফিরাত ও চিরশান্তির জন্য আমরা যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের পক্ষ থেকে আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই আমাদের প্রিয় এই নেতার জন্য মন খুলে দোয়া করবেন।”
পরিশেষে, মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








