সিলেটে ছাড়পত্রহীন ও শর্তভঙ্গকারী ২০ প্রতিষ্ঠানে ক্ষতিপূরণ ধার্য হলো

সিলেটে ছাড়পত্রহীন ও শর্তভঙ্গকারী ২০ প্রতিষ্ঠানে ক্ষতিপূরণ ধার্য হলো
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়
প্রিন্ট
সিলেটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে ২০টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ২৮ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যে ক্ষতিপূরণের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৭ ধারা অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ না করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৮ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। একই অপরাধে আরও ছয়টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।এ হিসাবে, তিন শ্রেণিতে মোট ২০টি প্রতিষ্ঠানের ওপর ৩ লাখ ২৮ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরোপিত ক্ষতিপূরণের অর্থ ‘এ’ চালানের মাধ্যমে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।
শেয়ার করুন-