সারাদেশ

মান্দায় ভারশোঁ ভূমিহীন সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

⎙ প্রিন্ট
মান্দায় ভারশোঁ ভূমিহীন সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
⌖ মান্দা
নওগাঁর মান্দায় ভারশোঁ ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ভারশোঁ দক্ষিণপাড়া কাজীর মোড় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ভারশোঁ ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা মো. একরামুল হকের সভাপতিত্বে ও যুবনেতা সিদ্দিক হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মকলেছুর রহমান মকে, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি এরফান আলী মিয়া, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, উপজেলা বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসির উদ্দিন প্রমুখ।
সভায় সমিতির সার্বিক উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসির উদ্দিন ভূমিহীন মানুষের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও অধিকারসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর কাছে তুলে ধরেন। তিনি ভূমিহীনদের জীবনমান উন্নয়ন, তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু ভূমিহীনদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন।
সভায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ