জাতীয়

মানবাধিকার ও শান্তি নিয়ে জাতীয় সংসদে নতুন ককাস, চেয়ারপারসন ফাহিমা নাসরিন

⎙ প্রিন্ট
মানবাধিকার ও শান্তি নিয়ে জাতীয় সংসদে নতুন ককাস, চেয়ারপারসন ফাহিমা নাসরিন
মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার উদ্দেশ্যে জাতীয় সংসদে একটি বিশেষ সংসদীয় ককাস গঠন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এই ককাসে চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন।
নতুন ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পৃষ্ঠপোষক থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ককাসে ফাহিমা নাসরিন ছাড়াও মোসাম্মৎ তাহসিনা রুশদী, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনের নাম রয়েছে।
সংসদীয় কার্যক্রমে মানবাধিকারসংক্রান্ত বিষয়গুলোর সমন্বয় জোরদার এবং সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ককাসের নির্দিষ্ট কার্যপরিধি, নিয়মিত বৈঠকের সময়সূচি, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং জনসাধারণের অভিযোগ গ্রহণের কোনো ব্যবস্থা থাকবে কি না, তা প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। 

সম্পর্কিত সংবাদ