বুরুঙ্গা বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী
সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আয়োজিত এ ক্যাম্পে ৬০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী নির্বাচন এবং গ্রাফটিংয়ের ব্যবস্থা করা হয়।
হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (HRF) ও ইউনাইটেড এইড ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ২৫৫ জনের চোখের পাওয়ার পরীক্ষা করা হয়। এ ছাড়া ২৩৭ জনকে চশমা এবং ৩৪৩ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগীকে নির্বাচন করা হয়। পাশাপাশি একজন রোগীর গ্রাফটিংয়ের ব্যবস্থা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত ৪০ জন রোগীর ছানি অপারেশনের ব্যয় সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় বহন করা হবে। তাঁদের ওসমানীনগর বার্ড চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। এ উদ্যোগের ফলে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। আগে চোখে ঠিকমতো দেখতে না পারলেও এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তাঁরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় এক বৃদ্ধ রোগী জানান, দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চোখের ছানি অপারেশন করানো সম্ভব হয়নি। এ ক্যাম্পের মাধ্যমে অপারেশনের সুযোগ তৈরি হওয়ায় তিনি আবারও চোখের আলো ফিরে পাওয়ার আশায় রয়েছেন। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ও তাঁদের পরিবারের সবার মঙ্গল কামনা করেন তিনি।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী ও ইউনাইটেড এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়জুল ইসলাম। তিনি যুক্তরাজ্যের একটি মসজিদের ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া যুক্তরাজ্য থেকে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল ক্যাম্পে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুল মুকিত। তিনি ক্যাম্পের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বেও ছিলেন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সামিয়া ফার্নিচারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. শামীম আহমদ, নাবিহা-ফাবিহা স্টোরের প্রোপ্রাইটর মো. মিনহাজ মিয়া এবং ইজি শপের পরিচালক হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাহিন হোসেন, বিশিষ্ট সমাজসেবক শাহনুর মিয়া, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল আহমদ চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকুর রহমান, দ্বিপংকর দেব শিবুসহ পরিষদের অন্যান্য সদস্য। আরও উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সদস্য সাদিকুর রহমান চৌধুরী ও সালেহ আহমদ অপু, সমাজসেবক আব্দুল মতিন, নজরুল ইসলাম, নোমান মিয়া, সাব্বির আহমদ, কামরান আহমদ, আফরাজ আহমদ ও মুকিত মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অপারেশনের ব্যবস্থা করায় স্থানীয় অসচ্ছল রোগীদের জন্য এ ক্যাম্প গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে।
বুরুঙ্গা বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী








