["ভারত","আদালত"]

প্রাপ্তবয়স্ক সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, নিজের জীবন বেছে নেওয়ার অধিকার আছে: বোম্বে হাইকোর্ট
12 Aug 2026

প্রাপ্তবয়স্ক সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, নিজের জীবন বেছে নেওয়ার অধিকার আছে: বোম্বে হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক সন্তান নিজের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। বাবা-মা সন্তানের অভিভাবক হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে নিজেদের সম্পত্তি হিসেবে দাবি করতে পারেন না। এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ।পছন্দের মানুষের সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেওয়া এক তরুণীর জিম্মা চেয়ে তার মায়ের করা হেবিয়াস কর্পাস আবেদন খারিজ করে আদালত বলেছেন, প্রাপ্তবয়স্ক একজন নারী নিজের ইচ্ছায় জীবনসঙ্গী বেছে নিলে তাকে জোর করে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। খবর