["পার্বত্য অঞ্চল"]

পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্প উদ্বোধন
06 Aug 2026

পাহাড়ে নিরাপদ পানির নতুন ঠিকানা, লুংলেই পাড়ায় সৌরচালিত পাম্প উদ্বোধন

পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লুংলেই পাড়ায় স্থাপন করা হয়েছে একটি সৌরচালিত সুপেয় পানির পাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। তিনি নামফলক উন্মোচনের মাধ্যমে পাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা