["জেলা সংবাদ"]

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আরও দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
12 Aug 2026

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আরও দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর পালিয়ে যাওয়া ৮৭ বন্দির মধ্যে আরও দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে ৪৮ জনকে গ্রেফতার করা হলো। এখনো পলাতক রয়েছেন ৩৯ জন।মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)। তারা দুজনই সাতক্ষীরা কারাগারের বন