ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মিরপুরে গ্যাস লিকেজে সিগারেটের আগুন, তিন যুবক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৬

মিরপুরে গ্যাস লিকেজে সিগারেটের আগুন, তিন যুবক দগ্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তিন যুবক দগ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিরাজ, সুজন ও বিপ্লব। তারা তিনজনই ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাইকপাড়া এলাকায় একটি গ্যাস লাইনে লিকেজ ছিল। ওই সময় তিন যুবক সেখানে সিগারেট ধরানোর চেষ্টা করলে হঠাৎ গ্যাসের সংস্পর্শে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তাদের শরীরে। এতে তারা গুরুতর দগ্ধ হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মিরপুরে গ্যাস লিকেজে সিগারেটের আগুন, তিন যুবক দগ্ধ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তিন যুবক দগ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিরাজ, সুজন ও বিপ্লব। তারা তিনজনই ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাইকপাড়া এলাকায় একটি গ্যাস লাইনে লিকেজ ছিল। ওই সময় তিন যুবক সেখানে সিগারেট ধরানোর চেষ্টা করলে হঠাৎ গ্যাসের সংস্পর্শে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তাদের শরীরে। এতে তারা গুরুতর দগ্ধ হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ