বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনতা পার্টি বাংলাদেশ। দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ গত ২৯/১১/২৫ ইং তারিখে এক যৌথ বিবৃতিতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। দীর্ঘ রাজনৈতিক জীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বারবার দেশবাসীর আশা–আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর বর্তমান শারীরিক অসুস্থতার খবর আমাদেরকে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি।"
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রশ্নে তিনি সবসময়ই একটি অবিচল নাম। আজ তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।
তাঁরা আন্তরিকভাবে দোয়া করেন, "আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকভাবে দোয়া করি— তিনি যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন, তাঁর কষ্ট লাঘব করেন এবং তাঁকে স্বাভাবিক জীবনযাপন ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার তৌফিক দান করেন।"
দেশবাসীর কাছে তাঁরা উদাত্ত আহ্বান জানান— একজন জাতীয় নেত্রীর সুস্থতা গোটা জাতির জন্যই গুরুত্বপূর্ণ, তাই সবাই যেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন