জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি.'র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরনিকা 'অরণাভ' এবং দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয় গত ৩০/১১/২০২৫ ইং তারিখে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এই দোয়া এবং স্মরনিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। অগ্রণী ব্যাংক পিএলসি.'র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি.'র সভাপতি মো. সুজাউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুম, যুগ্ম মহাসচিব মনোয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব সহিদুল হক সহিদ, অগ্রণী ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও রুবানা পারভীন, মহাব্যবস্থাপকবৃন্দ এবং অগ্রণী ব্যাংক পিএলসি.'র বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তির জন্য আন্তরিকভাবে দোয়া করা হয়। পাশাপাশি, উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও তাৎপর্য তুলে ধরেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন