ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আরও ৮টি পুশইন চেষ্টা ব্যর্থ, সীমান্তে কঠোর বিজিবি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুন ২০২৬

আরও ৮টি পুশইন চেষ্টা ব্যর্থ, সীমান্তে কঠোর বিজিবি

গত ২৪ ঘণ্টায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আরও আটটি পৃথক চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এসব প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে তিন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জন এবং লালমনিরহাটের বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ২১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে তাদের অনুপ্রবেশ ব্যর্থ হয়।

এ ছাড়া লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করা হয়েছে। দুর্গাপুর সীমান্তের ওই ব্যক্তিরা বর্তমানে ভারতীয় অংশের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানোর ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও সেই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে নেত্রকোনার কচুগড়া সীমান্তসংলগ্ন ভারতের আসাম এলাকায় আগে থেকে জড়ো করে রাখা ১৬ থেকে ১৭ জন ব্যক্তিকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে তথ্য পেয়েছে বাহিনীটি। ওই এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি বলেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

বিষয় : পুশইন বিজিবি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আরও ৮টি পুশইন চেষ্টা ব্যর্থ, সীমান্তে কঠোর বিজিবি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ