ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ১ লক্ষ ৩৮ হাজার ৫ শত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ১ লক্ষ ৩৮ হাজার ৫ শত
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি বাজার এলাকায় অভিযান চালিয়ে পপুলার বেকারি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠান কে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মুসলিম মিষ্টিঘর কে ১ হাজার টাকা ও ওসমান বেকারি কে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আল্লাহর দান ফল ঘর কে ৫ শত টাকা ও কেনাকাটা শপ কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার আখড়াখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে জননী কসমেটিকস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪ হাজার টাকা এবং আলিফ স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়৷ এসময় ২ টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে মায়ের দোয়া হোটেল কে ৩ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেল কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০২ টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ভোলানাথ স্টোরকে ১০ হাজার টাকা এবং এস ডি স্টোর কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে চয়নিকা ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় কারার অপরাধে মেসার্স সাহা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মেসার্স রাজিব ট্রেডার্স কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার গাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লোকমান বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মামুনুল হাসানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ কে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য করার অপরাধে ৩০ হাজার টাকা এবং মেসার্স জননী ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ ফার্মেসি-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা এবং ফকিরহাট পোল্ট্রি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযানে ২০ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করা হয় পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচারগুলো সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ১ লক্ষ ৩৮ হাজার ৫ শত

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ