ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রবিবার আনুমানিক রাত এগারো ঘটিকায় বিশেষ চেকপোস্ট ডিউটি চলাকালীন সময়ে লাহিড়ী ধানহাটি মোড় থেকে তিন জন মাদক সেবনকারীকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে মোট তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— ভোটপাড়া গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে উত্তম কুমার (১৯), একই গ্রামের সেবানন চন্দ্র সিংহের ছেলে উত্তম কুমার (২০) এবং সহদেব চন্দ্র সিংহের ছেলে প্রদীপ চন্দ্র সিংহ (১৮)। তাঁদের সবার থানা বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও। আটক করার পর পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে এবং তাঁদের পরামর্শক্রমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহসান উল হক আটককৃত প্রত্যেক যুবককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেন।
এই ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ দুরুল হুদার কাছে জানতে চাইলে তিনি জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক ব্যবসায়ী থেকে শুরু করে মাদক সেবনকারীর বিরুদ্ধে এমন ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন