সিলেটের বিশ্বনাথে তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করেছেন। সোমবার (১ ডিসেম্বর) উপজেলার মোট একশত তেত্রিশটি বিদ্যালয়ে এই কর্মবিরতি পালন করা হয়।
মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি বাবুল কান্তি দাস মেঘল কর্মবিরতির বিষয়টি স্বীকার করে বলেন, তাঁদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম জানিয়েছেন, শিশুদের ভবিষ্যৎ চিন্তা করে এই কর্মবিরতির মধ্যেও বিশেষ বিবেচনায় বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শাহিন মাহবুবের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন