ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটিজেএ'র সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এবং হামলার শিকার এখন টেলিভিশনের সাংবাদিক সোহান মাহমুদ। চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করলেও সিটিজেএ'র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকেরা তাঁদের পরিচয় দেওয়ার পরও সন্ত্রাসী শুভ'র নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়, মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাংবাদিকের উপর হামলার বিরুদ্ধে প্রশাসন যদি এই অবস্থার উন্নতি না করে, তবে তা দেশের জন্য সুফল বয়ে আনবে না। তাঁরা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বিএনপি'র প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের 'গুন্ডা বাহিনী' গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এই হামলা চালায়। প্রার্থী বাতিলের দাবিতে আয়োজিত ওই মিছিলের ভিডিও ধারণ ও সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এই দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ