ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় কুমার নদের দুই পাড়ের মানুষের স্বপ্ন পূরণ, উদ্বোধন হলো রায়পাড়া-শাহমল্লিকদী সেতু

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদের দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী বাজার ও আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকার যোগাযোগ সহজ করতে নির্মিত রায়পাড়া-শাহমল্লিকদী শহিদুল ইসলাম (দুলাল) সেতু উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে রায়পাড়া বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ভাঙ্গা পৌরসভা, আলগী ইউনিয়ন ও চুমুরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এর ফলে কৃষিপণ্য পরিবহন, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়-কলেজে যাতায়াত এবং দৈনন্দিন কেনাকাটার জন্য মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।

একসময় এই নদ পারাপারের একমাত্র ভরসা ছিল খেয়া নৌকা। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে বাঁশের সাঁকো ও অস্থায়ী পুল নির্মাণ করা হলেও তা ছিল ঝুঁকিপূর্ণ। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্মিত হলো স্থায়ী পাকা সেতু।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন,

“কুমার নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতসহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান করবে এই সেতু। এলাকার কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।”

তিনি আরও বলেন,

“ফরিদপুর-ভাঙ্গা সড়ক চার লেনে উন্নয়নের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি গোয়ালন্দ থেকে ভাঙ্গার তাড়াইল পর্যন্ত সড়কের বিভিন্ন সেতু ও কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। ভাঙ্গার পুকুরিয়ায় একটি দৃষ্টিনন্দন ইন্টারসেকশন নির্মাণ করা হবে।”

আইনশৃঙ্খলা বিষয়  তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন,

“আমার এলাকায় চাঁদাবাজি, ধান্দাবাজি ও মাদক ব্যবসার কোনো স্থান নেই।যেকোনো দলের হোক গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেবেন এবং তার যদি না পারেন আমাকে জানাবেন  এসব বিষয়ে আমার জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

সঞ্চালনায়  করেন এমডি ফজলে ছোবাহান (শামীম)।

বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্যা সহ অনেকেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জালাল। এতে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: ভাঙ্গার রায়পাড়া-শাহমল্লিকদী শহিদুল ইসলাম (দুলাল) সেতুর উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় কুমার নদের দুই পাড়ের মানুষের স্বপ্ন পূরণ, উদ্বোধন হলো রায়পাড়া-শাহমল্লিকদী সেতু

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ