ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবীনগরে ১২ বছরের স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬

নবীনগরে ১২ বছরের স্কুলছাত্রীর আত্মহত্যা
ছবিঃ সংগ্রহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের বকুনিকে কেন্দ্র করে অভিমান থেকে হামিদা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনাটি ঘটে রোববার (৩১ মে) রাত ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ায়। নিহত হামিদা ওই গ্রামের খায়ের মিয়ার মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পড়াশোনা নিয়ে মায়ের বকাবকির পর অভিমান করে হামিদা ঘরের একটি কক্ষে চলে যায়। পরে পরিবারের সদস্যদের অগোচরে সে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ঘটনা টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (১ জুন) দুপুরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক শাসনের কারণে অভিমান থেকেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

বিষয় : মৃত্যু আত্নহত্যা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবীনগরে ১২ বছরের স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের বকুনিকে কেন্দ্র করে অভিমান থেকে হামিদা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনাটি ঘটে রোববার (৩১ মে) রাত ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ায়। নিহত হামিদা ওই গ্রামের খায়ের মিয়ার মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পড়াশোনা নিয়ে মায়ের বকাবকির পর অভিমান করে হামিদা ঘরের একটি কক্ষে চলে যায়। পরে পরিবারের সদস্যদের অগোচরে সে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ঘটনা টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (১ জুন) দুপুরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক শাসনের কারণে অভিমান থেকেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ