গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের তালটিয়া পূর্বপাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়। সোমবার (১ ডিসেম্বর, ২০২৫ ইং) বাদ মাগরিব আয়োজিত এই অনুষ্ঠানে পূবাইল থানা বিএনপি'র যুগ্ম সম্পাদক রাকিব হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ৪২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ শিকদারের সঞ্চালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, পূবাইল থানা বিএনপি'র প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সরকার, ৪২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আলম মিনহাজ, পূবাইল থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, ৪২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি পদপ্রার্থী সিমু আক্তার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনসুর আলম, বিএনপি নেতা মামুন মাতবর, আরিফ হোসেন বুলবুল, পূবাইল থানা কৃষক দলের আহ্বায়ক, গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক, পূবাইল থানা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল জব্বর, ৪২ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুলসহ আরো অসংখ্য নেতাকর্মী। উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, এই অবস্থায় তাঁরা চরম সংকটপূর্ণ অবস্থার ভেতর দিয়ে দিনযাপন করছেন। তাই দেশের সকলের কাছে তাঁর সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান তাঁরা।
এছাড়াও, তাঁরা গত সতেরো বছরে বিএনপি'র নেতাকর্মীদের বিরুদ্ধে যে জুলুম ও অত্যাচার করা হয়েছিল তা স্মরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সকল এলাকায় এলাকায় কাজ করার নির্দেশ দেন। দোয়া মাহফিলের শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন