২০২৫-২০২৬ অর্থ বছরের বোরো মৌসুমে উফশী ও হাইব্রীড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন। তিনি কৃষকদের উদ্দেশ্যে উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা।
এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে মোট ২ হাজার ১ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে বোরো ধানের বীজ: ৫ কেজি, ডিএপি সার: ১০ কেজি, এমওপি সার: ১০ কেজি বিনামূল্যে দেওয়া হয়।
বিতরণকৃত এই বীজ ও সার বোরো ধানের বাম্পার ফলনে কৃষকদের উৎসাহিত করবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন