চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্বল্প সময়ের বিতর্কিত মিছিলের ভিডিওর জেরে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলইয়ের ২নং ওয়ার্ডের মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. শাহাদাত হোসেন (৪৪), এবং দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন এলাকার মো. হাবিবুল আলম (২৫)। এছাড়া অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন— কক্সবাজার জেলার রামু থানার ঈদার গ্রামের ১নং ওয়ার্ডের মৃত ফোরকান আহাম্মদের ছেলে মো. শফি আলম (৩৫), এবং হাটহাজারী থানার সহয্যা পাড়ার লতু সিকদারের বাড়ীর মৃত ননা মিয়ার ছেলে মো. আরিফ (৩০)।
উল্লেখ্য, গত রবিবার (৩০ নভেম্বর) ভোরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ নন্দীরহাট এলাকার ধোপার দিঘির পাড় থেকে হেলমেট ও মুখে কাপড় পরিহিত অবস্থায় একটি মিছিল বের করে। চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগ নেতা হাসান মুরাদের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ বেশ কয়েকজন এতে অংশ নেন। স্বল্প সময়ের এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই পুলিশ অভিযান শুরু করে মোট ছয়জনকে আটক করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, আটক ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন