চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় কাঞ্চন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছাবিয়া এলাকায় খাগড়াছড়ি মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন ফটিকছড়ি উপজেলার ১১নং সোয়াবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হাঝিরখিল শাহ আমানত পাড়ার মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক কাঞ্চন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন