ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অল্প বৃষ্টিতেই হাঁটু পানি, নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

অল্প বৃষ্টিতেই হাঁটু পানি, নাকাল রাজধানীবাসী
ছবিঃ সংগ্রহীত

টানা কয়েক দফা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী, বিশেষ করে নিম্নাঞ্চল ও অলিগলির মানুষজন।

সোমবার (২৫ মে) দুপুরে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির আগে গতকাল বিকেল ও রাতেও কয়েক দফা বৃষ্টি হয়। এতে শহরের অনেক সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে, আবার কিছু উঁচু জায়গায় পানি না জমলেও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, পল্টন–জিপিও রোড, জিপিও–মাজার রোড এবং স্টেডিয়াম–গুলিস্তান মোড়সহ আশপাশের সড়কগুলোতে পানি জমে আছে। জিরো পয়েন্ট এলাকায় ভিজে সড়ক পার হতে দেখা গেছে পথচারীদের। অনেকেই বাধ্য হয়ে পানি ভেঙে চলাচল করেন।

মালিবাগ–শান্তিবাগ এলাকার অলিগলিতেও একই চিত্র। বিশেষ করে মোমেনবাগ এলাকায় হাঁটু পানি জমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই এলাকায় নিয়মিত জলাবদ্ধতা তৈরি হয়।

ধলপুর সিটি করপোরেশন অফিস রোডেও দীর্ঘদিনের জলাবদ্ধতার চিত্র আবারও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি অচল হয়ে পড়ে।

এদিকে বৃষ্টির কারণে কোরবানির পশুর হাট ও আশপাশের এলাকায়ও ভোগান্তি বেড়েছে। পাশাপাশি ঈদযাত্রার প্রস্তুতির মধ্যেই নগরজুড়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার জানান, রাজধানীতে ৩৫ থেকে ৩৬টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কিছু এলাকায় কাজ চলমান রয়েছে এবং কয়েকটি ইতোমধ্যে সমাধান করা হয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু জায়গায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনের কর্মীরা মাঠে কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অল্প বৃষ্টিতেই হাঁটু পানি, নাকাল রাজধানীবাসী

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ