ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

ধুনটে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু

বগুড়ার ধুনট উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (F.W.V), পরিবার কল্যাণ সহকারী (F.W.A) ও পরিবার কল্যাণ পরিদর্শক (F.P.I)-রা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বৈধ নিয়োগবিধি বাস্তবায়ন স্থবির হয়ে আছে। দাবির ন্যায়সংগত বাস্তবায়নের লক্ষ্যে তারা ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অবস্থানরত কর্মচারীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন এফ.পি.আই শহিদুল ইসলাম, মিজানুর রহমান, বিদ্যুৎ হোসেন, এফ.ডব্লিউ.এ লতিফা আক্তার এবং এফ.ডব্লিউ.ভি মাফিদা আক্তার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনটে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (F.W.V), পরিবার কল্যাণ সহকারী (F.W.A) ও পরিবার কল্যাণ পরিদর্শক (F.P.I)-রা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বৈধ নিয়োগবিধি বাস্তবায়ন স্থবির হয়ে আছে। দাবির ন্যায়সংগত বাস্তবায়নের লক্ষ্যে তারা ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অবস্থানরত কর্মচারীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন এফ.পি.আই শহিদুল ইসলাম, মিজানুর রহমান, বিদ্যুৎ হোসেন, এফ.ডব্লিউ.এ লতিফা আক্তার এবং এফ.ডব্লিউ.ভি মাফিদা আক্তার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ