ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপির তরুণ প্রতিনিধিদল ১০ দিনের সফরে চীন যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

বিএনপির তরুণ প্রতিনিধিদল ১০ দিনের সফরে চীন যাচ্ছে
ছবিঃ সংগ্রহীত

চীনের আমন্ত্রণে ১০ দিনের সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি তরুণ প্রতিনিধিদল। আগামী ৪ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে এই সফর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক এই ২০ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন। ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে আয়োজিত এই সফরে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান। চিঠিতে উল্লেখ করা হয়, সফরকালে প্রতিনিধিদল চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সেখানে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন এবং স্থানীয় প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেবে।

সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদল চংকিং জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস) পরিদর্শন করবে। পাশাপাশি বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ থাকবে।

সফর প্রসঙ্গে চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে তরুণদের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বিএনপি সেই জায়গা থেকে তরুণদের গুরুত্ব দিচ্ছে। তার ভাষায়, আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ নেতৃত্ব তৈরির পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করতেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, চীন সরকারের ব্যয়ে আয়োজিত এই প্রতিনিধিদলে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ৬ জন, ছাত্রদলের ৬ জন এবং নারী ও পুরুষ মিলিয়ে মোট ২০ জন সদস্য রয়েছেন। সফর শেষে আগামী ১৪ জুন দলটির দেশে ফেরার কথা রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপির তরুণ প্রতিনিধিদল ১০ দিনের সফরে চীন যাচ্ছে

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ