ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চন্দ্রঘোনা হাসপাতালের নতুন প্রকল্প : তৃণমূলে স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

চন্দ্রঘোনা হাসপাতালের নতুন প্রকল্প : তৃণমূলে স্বাস্থ্যসেবা

রাঙামাটির রাজস্থলী উপজেলায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল কর্তৃক আয়োজিত কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের (CCHP) নতুন প্রকল্পের সূচনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল এগারোটায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা, উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, হেডম্যান এবং প্রকল্পের উপকারভোগীরা এতে অংশ নেন। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম সুনামের সাথে এই অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে তাঁরা সরকারি হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন এবং এই নতুন প্রকল্পের মাধ্যমে জনগণ আরও বেশি সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীস্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন।

অবহিতকরণ সভার শুরুতে প্রকল্পের কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্রের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। ভিডিও চিত্রে তিনি উল্লেখ করেন, রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনায় অবস্থিত "খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা" সোস্যাল হেলথ অ্যান্ড এডুকেশন বোর্ডের (শেডবোর্ড) একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১৯০৭ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত এই হাসপাতাল শত বছরের ঊর্ধ্বে এই এলাকা সহ পার্বত্য অঞ্চলের জনগণকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার অন্তর্গত কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান, জেন্ডার, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও সরকারি টিকাদান কার্যক্রমে সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, চলতি বছরের বিগত জুলাই মাস হতে আবারও নতুন প্রকল্পের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আগামী তিন বছর এই প্রকল্পের কার্যক্রম চলবে। এই প্রকল্প বাস্তবায়নে খ্রীস্টিয়ান হাসপাতালকে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার অংশীজন হিসেবে কাজ করবে।

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাত খান, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিলা চাকমা, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শান্তি রতন চাকমা, রাজস্থলী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হাফিজ, হেডম্যান ক্যসইথুই মারমা প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চন্দ্রঘোনা হাসপাতালের নতুন প্রকল্প : তৃণমূলে স্বাস্থ্যসেবা

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ