ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য নতুন পোশাকবিধি নির্ধারণ করেছে বাংলাদেশ বেতার। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে নারী উপস্থাপকদের বড় টিপ ও একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৪ মে বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীনের স্বাক্ষরে জারি হওয়া এ নির্দেশনায় বলা হয়, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে হবে। পুরুষ উপস্থাপকদের জন্য নির্ধারণ করা হয়েছে ফুলহাতা শার্ট ও টাই।
নির্দেশনায় আরও বলা হয়, উৎসব বা বিশেষ পার্বণে পাঞ্জাবি পরা গেলেও টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না।
বেতারের এক কর্মকর্তা জানিয়েছেন, সংবাদ উপস্থাপনায় শালীনতা বজায় রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে তানিয়া নাজনীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন