ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লালাবাজারে ইউকে-বাংলার ফ্রি সেমিনারের সফল সমাপ্তি

মো: রুহেল আলী
মো: রুহেল আলী
প্রকাশ : ২৫ মে ২০২৬

লালাবাজারে ইউকে-বাংলার ফ্রি সেমিনারের সফল সমাপ্তি
ছবি: প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রত্যাশী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি ক্যারিয়ার সেমিনার। গতকাল রোববার (২৪ মে) আয়োজিত এ সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সুরমান আলী। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মাছুম রানা। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফ্যাকাল্টি মেম্বার জিয়াউর রহমান।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু ভালো ফলাফল নয়, দক্ষতা অর্জনের মাধ্যমেই সফলতা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি কম্পিউটার উপহার। উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন সৌভাগ্যবান শিক্ষার্থী কম্পিউটারটি জিতে নেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ছালেহা নূর চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা ফালাকুজ্জামান জগলু, ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আব্দুল আহাদ, ব্যবস্থাপনা পরিচালক খায়রুল আফিয়ান চৌধুরী, ইউকে-বাংলা লালাবাজার ব্রাঞ্চের সিইও আবু বকর, প্রজেক্ট ডিরেক্টর তজমুল হোসাইন, ফুয়াদ আহমদ, আমির আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লালাবাজারে ইউকে-বাংলার ফ্রি সেমিনারের সফল সমাপ্তি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রত্যাশী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি ক্যারিয়ার সেমিনার। গতকাল রোববার (২৪ মে) আয়োজিত এ সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সুরমান আলী। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মাছুম রানা। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফ্যাকাল্টি মেম্বার জিয়াউর রহমান।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শুধু ভালো ফলাফল নয়, দক্ষতা অর্জনের মাধ্যমেই সফলতা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি কম্পিউটার উপহার। উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন সৌভাগ্যবান শিক্ষার্থী কম্পিউটারটি জিতে নেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ছালেহা নূর চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা ফালাকুজ্জামান জগলু, ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আব্দুল আহাদ, ব্যবস্থাপনা পরিচালক খায়রুল আফিয়ান চৌধুরী, ইউকে-বাংলা লালাবাজার ব্রাঞ্চের সিইও আবু বকর, প্রজেক্ট ডিরেক্টর তজমুল হোসাইন, ফুয়াদ আহমদ, আমির আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ