ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে দুই খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে দুই খুন
ছবিঃ সংগ্রহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহতদের একজনকে কুপিয়ে এবং অপরজনকে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর কিছু সময় পর উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকে (২৬) হামলা চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তবে দুটি ঘটনাতেই এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

তিনি আরও জানান, হত্যাকাণ্ড দুটির রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে দুই খুন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহতদের একজনকে কুপিয়ে এবং অপরজনকে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর কিছু সময় পর উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকে (২৬) হামলা চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তবে দুটি ঘটনাতেই এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

তিনি আরও জানান, হত্যাকাণ্ড দুটির রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ