ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্মকর্তাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্মকর্তাদের বৈঠক
ছবিঃ সংগ্রহীত

রোববার (২৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় সিআরপি কর্মকর্তারা প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, পুনর্বাসন সেবা এবং চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্মকর্তাদের বৈঠক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

রোববার (২৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় সিআরপি কর্মকর্তারা প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, পুনর্বাসন সেবা এবং চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ