ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামায়াত ইসলামীর নেতারা কে কোথায় ইদ পালন করবেন ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

জামায়াত ইসলামীর নেতারা কে কোথায় ইদ পালন করবেন ?
ছবিঃ সংগ্রহীত

আগামী ২৮ মে পবিত্র ইদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় ও নির্ধারিত স্থানে ইদ উদযাপন করবেন বলে জানিয়েছে দলটি। দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের আমীর ডা. শফিকুর রহমান বর্তমানে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি সেখানেই ইদুল আজহা উদযাপন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায় ইদ করবেন। নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ইদ উদযাপন করবেন।

সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ইদ পালন করবেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ইদগাহ মাঠে নামাজ আদায় করবেন। একই পদে থাকা মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ইদ করবেন।

এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রামের ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ইদ উদযাপন করবেন।

দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতেই ইদ পালন করবেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামায়াত ইসলামীর নেতারা কে কোথায় ইদ পালন করবেন ?

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

আগামী ২৮ মে পবিত্র ইদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় ও নির্ধারিত স্থানে ইদ উদযাপন করবেন বলে জানিয়েছে দলটি। দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের আমীর ডা. শফিকুর রহমান বর্তমানে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি সেখানেই ইদুল আজহা উদযাপন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায় ইদ করবেন। নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ইদ উদযাপন করবেন।

সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ইদ পালন করবেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ইদগাহ মাঠে নামাজ আদায় করবেন। একই পদে থাকা মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ইদ করবেন।

এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রামের ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ইদ উদযাপন করবেন।

দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতেই ইদ পালন করবেন। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ