ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিমলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮১টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

ডিমলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮১টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ (ঝড়ে) ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক এবং কালের কন্ঠ পত্রিকার ডিমলা প্রতিনিধি মো. জামান মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। এ সময় অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত মোট ৮১টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার নগদ অর্থের চেক প্রদান করা হয়। এর আর্থিক সার্বিক সহযোগিতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি নিয়মিত কার্যক্রম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডিমলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮১টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ (ঝড়ে) ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক এবং কালের কন্ঠ পত্রিকার ডিমলা প্রতিনিধি মো. জামান মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। এ সময় অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত মোট ৮১টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার নগদ অর্থের চেক প্রদান করা হয়। এর আর্থিক সার্বিক সহযোগিতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি নিয়মিত কার্যক্রম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ মানুষের জন্য সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ