ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈশ্বরদীতে ছাগলে সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

মো: ফিরোজ মাহমুদ
মো: ফিরোজ মাহমুদ
প্রকাশ : ২৪ মে ২০২৬

ঈশ্বরদীতে ছাগলে সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
ছবিঃ সংগ্রহীত

পাবনার ঈশ্বরদীতে ছাগল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মো. মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মাহাবুলের ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তোসলিম মুন্সির সজনে গাছের পাতা খাওয়ায় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মো. বাশার মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে ছাগলে সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে ছাগল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মো. মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মাহাবুলের ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তোসলিম মুন্সির সজনে গাছের পাতা খাওয়ায় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মো. বাশার মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ