নীলফামারীর ডিমলায় বিজিবির পৃথক দুটি অভিযানে ভারতীয় গরু ও মাদক জব্দ করেছে পালাপাড়া বিওপি এবং থানার হাট বিওপির বিজিবি টহল দল। রোববার (১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ বালাপাড়া বিওপির বিজিবি টহল দল খালপাড়া নামক এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় পনেরো বোতল স্কফ সিরাপ ও তেরো বোতল মদ জব্দ করে।
একই দিনে সকালে থানার হাট বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহলরত দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল দীন প্রদত্ত এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের অনুপ্রবেশ ও অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন