রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালত বসিয়ে খুব অল্প সময়ের মধ্যেই শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা হচ্ছে এবং ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার লক্ষ্য রয়েছে।
মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সরকারের মূল মনোযোগ থাকে দ্রুত গ্রেপ্তার এবং আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর। পল্লবীর ঘটনায় অভিযুক্তকে কয়েক ঘণ্টার মধ্যেই আটক করা হয়েছে এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষা দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্টও পাওয়া গেছে। সব তথ্য-উপাত্ত একত্র করে চার্জশিট প্রণয়ন শেষ করা হয়েছে, যা দ্রুত আদালতে জমা দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিচার দ্রুত সম্পন্ন করতে বিচারিক ছুটির সময়ও বিশেষ আদালতের কার্যক্রম চালু রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সংলাপে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন