ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় ভেজাল কেমিক্যাল উৎপাদন রুবেল কেমিক্যালকে ৩ লাখ টাকা জরিমানা প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

বগুড়ায় ভেজাল কেমিক্যাল উৎপাদন রুবেল কেমিক্যালকে ৩ লাখ টাকা জরিমানা প্রতিষ্ঠান সিলগালা
বগুড়ার রাজার বাজার এলাকায় ভেজাল ও নিম্নমানের কেমিক্যাল উৎপাদন এবং সংরক্ষণের অভিযোগে রুবেল কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০২ নভেম্বর) পরিচালিত ওই অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত ভেজাল পণ্য উৎপাদনের কারণে রুবেল কেমিক্যালকে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরকারি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিম্নমানের ও নকল কেমিক্যাল উৎপাদন করে বাজারজাত করছিল। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।
অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় ভেজাল কেমিক্যাল উৎপাদন রুবেল কেমিক্যালকে ৩ লাখ টাকা জরিমানা প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image
বগুড়ার রাজার বাজার এলাকায় ভেজাল ও নিম্নমানের কেমিক্যাল উৎপাদন এবং সংরক্ষণের অভিযোগে রুবেল কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০২ নভেম্বর) পরিচালিত ওই অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত ভেজাল পণ্য উৎপাদনের কারণে রুবেল কেমিক্যালকে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরকারি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিম্নমানের ও নকল কেমিক্যাল উৎপাদন করে বাজারজাত করছিল। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।
অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ