রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার অভিযোগে করা মামলায় একই এলাকার বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে এজাজ হোসাইন মারওয়ান নামে এক ব্যক্তি সাক্ষ্য দেন। বিচার চলাকালে আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১২ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, মামলাটিতে সাক্ষ্য গ্রহণ পর্যায় শেষ হয়েছে এবং আগামী ১২ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।
এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দিলে গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে মাড়িয়ে তিনি বিড়ালটির মৃত্যু নিশ্চিত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন